ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-১০-২৮
  • ৩৪৪৫৫৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনীর অভিযানে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান এবং জেনেভা ক্যাম্প থেকে খুনের আসামিসহ ছিনতাইকারী, চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের ২২ জন সদস্য গ্রেফতার হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকা- রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় রোববার দিনে এবং রাতে মোহাম্মদপুর এলাকাতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এই অভিযানে মোহাম্মদপুরের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী আদম বেপারী সেলিম, দুর্ধর্ষ রুহুল গ্যাংয়ের শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম এবং সাগরকে আটক করা হয়। 

এছাড়াও, জেনেভা ক্যাম্পে মাদক চক্রের দুইজন শীর্ষ মাদক ব্যবসায়ী, ১০ জন ছিনতাইকারী এবং কিশোর গ্যাংয়ের সাতজন দুষ্কৃতকারীকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়। এই অভিযানে মোহাম্মদপুর এলাকা থেকে মোট ২২ জন অপরাধী গ্রেফতার হয়।

গত দুইদিনের বিশেষ অভিযানে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতার হওয়ায় নিরাপত্তাহীনতায় নিমজ্জিত মোহাম্মদপুরবাসীর মনে স্বস্তি ফিরে আসছে। সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে আইএসপিআর জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat