ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৫
  • ১১৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অবশেষে বাজারে এলো শাওমির ৬ জিবি র‌্যামের মি সিক্স এক্স। এই ফোনটি নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। শাওমির সর্বশেষ ফ্লাগশিপ ডিভাইস এটি। অধিক র‌্যাম ছাড়াও ফোনটিতে বেশ কিছু ফিচার রয়েছে। এতে ফুল ভিউ ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর এবং অধিক মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। চীনে আজ জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাওমি মি সিক্স এক্স বাজারে বিক্রির ঘোষণা করে। ২৭ এপ্রিল থেকে ক্রেতারা এটি কিনতে পারবেন। চীনে ফোনটির দাম ধরা হয়েছে ১৭৯৯ ইয়েন। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ২৪ হাজার টাকা। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে ফোনটি এলে এর দাম হবে কমছে কম ৩০ হাজার টাকা। ফোনটিতে আছে ৫.৯৯ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। দুইটি ভার্সনে ফোনটি বিশ্ব বাজারে পাওয়া যাবে। একটি ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রমের। অন্য ভার্সনটি ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রমের। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে। শাওমির নতুন এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসস ব্যবহার করা হয়েছে। প্রসেসরের ক্লকস্পিড ২.২ গিগাহার্জ। এতে এলপিডিডিআর৪এক্স র‌্যাম ব্যবহার করা হয়েছে। ছবির জন্য শাওমি মি সিক্স এক্স ফোনটিতে দুইটি রিয়ার ক্যামেরা রয়েছে। একটি ১২ মেগাপিক্সেলের। অন্যটি ২০ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ২০ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরায় ফেস আনলক ফিচার আছে। কুইক চার্জ ৩.০ টেকনোলজি সমৃদ্ধ ফোনটিতে ৩০১০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। শাওমি দাবি করছে তাদের ফোনটি মাত্র ৩০ মিনিটি ৫০ শতাংশ চার্জ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat