ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-১০-৩০
  • ২৩৪৩৭৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছেন তিন ডাক্তারসহ ছয় সদস্যের থাইল্যান্ডের চিকিৎসকদল। 

আজ বুধবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে আন্দোলনে আহত রোগীদের খোঁজ খবর নিয়েছেন থাইল্যান্ডের চিকিৎসকদল।

জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহতদের বিনামূল্যে মেডিকেল পরামর্শ প্রদানের জন্য ব্যাংককস্থ ভেজথানি হাসপাতাল আগ্রহ প্রকাশ করে। সে মোতাবেক উক্ত হাসপাতাল থেকে আজ তিন জন ডাক্তারসহ ছয় জনের একটি টিম ঢাকায় এসেছে।

নিটোরের পরিচালক ডা. কাজী শামীম উজজামান জানান, থাইল্যান্ড থেকে আসা চিকিৎসক দল ভর্তি হওয়া ৫৭ জন রোগীর সকলকেই দেখেছেন। এদের মধ্যে ১৫ জন গুরুতর আহত রোগীর স্নায়ু এবং জয়েন্টের আঘাতের উপর বিশেষ মনোযোগ দেয়া হয়েছে। মেডিকেল টেস্টের রিপোর্টের উপর নির্ভর করে পরবর্তী অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাকি রোগীদের সম্পর্কে তারা আমাদের চলমান চিকিৎসা প্রোটোকলের সাথে একমত।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. মো: বদরুল আলম বলেন, থাইল্যান্ড থেকে আগত চিকিৎসক দল আমাদের এখানে ৭ জন গুরুতর আহত রোগীকে দেখেছেন। চিকিৎসকদল বলেছেন, আগামীকাল তারা প্রত্যেক রোগীর প্রতিবেদন দিবেন। এছাড়া সামগ্রিকভাবে তারা আমাদের চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat