ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-১১-১৩
  • ২৩৪৩৪৫৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলায় শীত কালীন সবজি বাজারে আসতে শুরু করা এবং নিয়মিত বাজার মনিটরিং করায় সবজির  দাম কমছে।
বাজার ঘুরে দেখা গেছে, আলু ৭০-৭৫ টাকা, ফুলকপি ১২০টাকা, পেঁপে ৫০টাকা, উচ্ছে ১১০টাকা, লাউ ৭০-৮০টাকা, বেগুন ১২০টাকা, মুলা ৫০টাকা, পোটল ৭০টাকা,  শিম ১২০ টাকা, মরিচ ১২০টাকা, পালংশাক ৯০ থেকে ১০০টাকা করে কেজি বিক্রি হচ্ছে।

শীতকালীন সবজি বাজারে আসায় দাম কম হওয়ায় ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছে। কিছু দিনের মধ্যে শীতের সবজি সরবরাহ বৃদ্ধি পেলে দাম আরও কমবে বলে জানান তারা।

সবজি ক্রেতা আতাউর রহমান বলেন, শীত কালীন সবজি বাজারে আসতে শুরু করায় দাম কমতে শুরু করেছে। শীত কালীন সবজি শিম ১০০-১১০টাকা, পালংশাক ৮০-১০০টাকা বিক্রি হচ্ছে। যা এক সপ্তাহ আগেও বিক্রি হচ্ছিল ১৩০ থেকে ১৫০ টাকা পর্যন্তু।

অপর ক্রেতা সঞ্চিতা বিশ্বাস বলেন, ফুল কপি ১০০-১২০ টাকা, লালশাক আটি ২৫ থেকে ৩০ টাকা, লাউ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচামাল ব্যাবসায়ী মুনসুর হোসেন বলেন, শীত কালীন সবজি বাজারে আসতে শুরু করায় সবজির দাম কমতে শুরু করেছে। শীত কালীন সবজি আরও বাজারে আসলে দাম কমবে।

নড়াইলের ভোক্তার সহকারী পরিচালক শামীম হাসান জানান, জেলার বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলার বিভিন্ন হাট-বাজার গুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্যাবসায়ীদের জেল-জরিমানাও করা হচ্ছে। শীত কালীন সবজি বাজারে

সরবরাহ আরও বাড়লে দাম আরও কমবে বলেও জানান এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat