ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২০
  • ৩৪৪৬৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্যারিয়ারে নায়ক হিসেবে যেমন ছিলেন হার্টথ্রব, তেমনি পরিচালক হিসেবেও জমকালো সব সিনেমা উপহার দিয়েছেন রাকেশ রোশন। ‘করণ-অর্জুন’ থেকে ‘কাহো না পেয়ার হ্যায়’ কিংবা হালের ‘কৃষ’, চলচ্চিত্র নির্মাণে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন রাকেশ। তবে এবার পরিচালনাতে ইতি টানতে চলেছেন বলিউডের এই প্রভাবশালী নির্মাতা। আর ছেলের সঙ্গে ‘কৃষ ৪’ হতে যাচ্ছে তার সিনেমা। এমনটাই জানালেন রাকেশ রোশন।
সম্প্রতি বলিউড হাঙ্গামার সঙ্গে এক সাক্ষাৎকারে রাকেশ রোশন জানালেন, ‘কৃষ ৪’ হবে তার শেষ সিনেমা। এর পর প্রযোজকের দায়িত্বে থাকলেও, তিনি আর পরিচালনা করবেন না। রাকেশ রোশন বলেছেন, ‘আমি আর পরিচালনায় থাকছি না। তবে প্রযোজনায় থেকে নতুন নতুন সিনেমা তৈরি করব।’রাকেশ রোশন আরও বলেন, ‘তবে এটা বলতে পারি, ‘কৃষ ফোর’ সিনেমা তৈরি করবই। হয়তো একা নয়, আমার সঙ্গে অন্য পরিচালক থাকবে। তবে নিশ্চিত ‘কৃষ ফোর’ তৈরি হবেই।’
অনেকে সমালোচনা করে বলেন বাবা রাকেশ রোশনের সিনেমায় অভিনয় করলেই হৃত্বিকের কপালে সুপারহিট জোটে। বাবার কারণেই না-কি ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় পৌঁছানো সহজ হয়েছে। তবে কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতোও নয়। কারণ, হৃত্বিকের সফল সিনেমাগুলোর দিকে নজর দিলে তা স্পষ্ট।
রাকেশ রোশনের পরিচালিত সিনেমা ‘কহো না প্যার হ্যায়’, ‘কোই মিল গয়া’, ‘কৃষ’-ই সবচেয়ে বেশি হিট। শোনা যাচ্ছে ‘কৃষ ফোর’ তৈরির দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছেন হৃত্বিক। তবে পরিচালনা নয়, সেটি সিনেমা তৈরির জন্য পরিচালক খুঁজতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat