ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২০
  • ৬৫৪৭৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশের নতুন মিশন প্রধান ল্যান্স বনেউ আজ বুধবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র উপদেষ্টা আইওএম-এর নতুন প্রধানকে বাংলাদেশে স্বাগত জানান।
তিনি নতুন প্রধানকে দক্ষ মানব সম্পদের জন্য নিরাপদ ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়া সহজ করার পরামর্শ দেন।তিনি কর্মসংস্থান অন্বেষণকারীদের জন্য ডাটাবেস তৈরি, দক্ষতা প্রোফাইলিং ও ম্যাচিংয়ের জন্য ডিজিটাল সরঞ্জাম ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

বনেউ উল্লেখ করেছেন যে নিয়মিত অভিবাসনের অখণ্ডতা রক্ষা করা আইওএম-এর কৌশলগত পরিকল্পনার অগ্রাধিকারগুলোর অন্যতম।

পররাষ্ট্র উপদেষ্টা আইওএম-এর নতুন প্রধানকে বাংলাদেশে আইওএম-এর কার্যক্রম অব্যাহত রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat