ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-১১-২০
  • ২৪৩৪৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর  (অব.) সাথে আজ  সচিবালয়ে  কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত (ভারপ্রাপ্ত) একেতেরিনা সেমেনোভা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে কৃষি উৎপাদন, কৃষি পণ্য রপ্তানি ও সার বিষয়ে এারাচনা  করা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে রাশিয়ার দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গ টেনে এ দেশের কৃষি খাতে অগ্রগতির প্রশংসা করেন। দেশের কৃষিখাতে তার দেশের সহযোগিতা বিশেষ করে সার রপ্তানি বিষয়ে নিবিড়ভাবে কাজ করার আগ্রহের কথা জানান।

রাষ্ট্রদূত তার দেশে উৎপাদিত বিভিন্ন সার বিশেষ করে ডিএপি (ডাই এমোনিয়াম ফসফেট) ও পটাশ (মিউরেট অব পটাশ) সার রপ্তানির প্রস্তাব দেন। রাষ্ট্রদূত প্রাথমিকভাবে ৪০ হাজার মেট্রিক টন পর্যন্ত ডিএপি ও ৩০হাজার  মেট্রিক টন পর্যন্ত পটাশ সার সরবরাহের আগ্রহের কথা জানান।

কৃষি উপদেষ্টা সার রপ্তানির এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে সাশ্রয়ী মূল্যে স্বল্প সময়ে উন্নত মানের সার সরবরাহকারী দেশের সাথে জিটুজি পদ্ধতিতে আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান। উপদেষ্টা বংিলাদেশের দেশের বিভিন্ন মৌসুমি ফল বিশেষ করে কাঁঠাল আমদানির জন্য রাষ্ট্রদূতকে বলেন।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, মন্ত্রণালয় ও রাশিয়ান দূতাবাসের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat