ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৪
  • ৬৪৫৩৫২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত (ইউএই)’র রাষ্ট্রদূত আবদুল্লাহ আবদুল্লাহ খাসেলফ আল হামুদি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ঘিরে নতুনভাবে কাজ করার দ্বার উন্মোচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এর মধ্যদিয়ে বিমান পরিবহন খাতে নতুন গতি আসবে এবং বিনিয়োগ, বাণিজ্য ও পর্যটন শিল্পে নতুন দুয়ার খুলে যাবে।

ইউএই রাষ্ট্রদূত আজ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের সাথে সাক্ষাতকালে এ কথা বলেন।

এ সময় তারা ভ্রাতৃপ্রতীম দুই দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও উষ্ণতার পর্যায়ে নিতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা আগামী দিনগুলোতে বিভিন্ন ক্ষেত্রে আরও সহযোগিতা বৃদ্ধির কথাও বলেন।

এ সময় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বাংলাদেশ থেকে আরও অধিক হারে চিকিৎসক, প্রকৌশলী ও দক্ষ শ্রমিক নেয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান, অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat