ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৪
  • ২৩৪৩৫৭০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড গড়লেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋসভ পান্ত। রেকর্ড ২৭ কোটি রুপিতে পান্তকে কিনে নিয়েছে লক্ষ্মৌ সুপার জায়ান্টস।

আজ আইপিএলের ২০২৫ সালের আসরকে সামনে রেখে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত নিলামে পান্তর বিক্রির আধা ঘন্টা আগে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড গড়েন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। ২৬.৭৫ কোটি রুপিতে অইয়ারকে দলে নিয়েছিলো বলিউড তারকা প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। গেল বছর সর্বোচ্চ ২৪.৭৫ কোটি রুপিতে বিক্রি হওয়া অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের রেকর্ড ভেঙেছিলেন আইয়ার। পরবর্তীতে আইয়ারের রেকর্ড ভাঙেন পান্ত।

এবারের নিলামে তৃতীয় সর্বোচ্চ ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে বিক্রি হয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার। তাকে দলে নিয়েছেন পুরানো দল কলকাতা নাইট রাইডার্স।

১৮ কোটি রুপিতে ভারতীয় স্পিনার যুজবেন্দ্রা চাহাল এবং পেসার অর্শদীপ সিংকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।

১৫.৭৫ কোটি রুপিতে জস বাটলারকে গুজরাট টাইটান্স এবং ১৪ কোটি রুপিতে লোকেশ রাহুলকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

এছাড়াও, ১২.২৫ কোটি রুপিতে মোহাম্মদ সিরাজ গুজরাট, ১১.৭৫ কোটি রুপিতে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে দিল্লি, ১০.৭৫ কোটি রুপিতে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে গুজরাট, ১০ কোটি রুপিতে ভারতের মোহাম্মদ সামিকে সানরাইজার্স হায়দরাবাদ, ৮.৭৫ কোটি রুপিতে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনকে ব্যাঙ্গালুরু, ৭.৫০ কোটি রুপিতে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে লক্ষ্মৌ, ৬.২৫ কোটি রুপিতে নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে চেন্নাই সুপার কিংস, দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করামকে ২ কোটি রুপিতে লক্ষ্মৌ, অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউডকে ১২.৫০ কোটি রুপিতে ব্যাঙ্গালুরু, দক্ষিণ আফ্রিকার এনরিচ নর্টিকে ৬.৫০ কোটি রুপিতে কলকাতা, ইংল্যান্ড জোফরা আর্চারকে ১২.৫০ কোটি রুপিতে রাজস্থান রয়্যালস, ভারতীয় পেসার টি নটরাজনকে ১০.৭৫ কোটি রুপিতে দিল্লি, নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে ১২.৫০ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স, আফগানিস্তানের স্পিনার নূর আহমেদকে ১০ কোটি রুপিতে চেন্নাই দলে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat