ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ৩৪৪৩৫২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যে ঐক্যের সৃষ্টি হয়েছে, কোন ষড়যন্ত্র যেন সেই ঐক্য বিনষ্ট করতে না পারে।

আজ শুক্রবার সাতক্ষীরা যাওয়ার পথে সন্ধ্যায় যশোর শহরের চাঁচড়া মোড়ে সংক্ষিপ্ত এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এসময় তার সাথে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও দলের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্ম পরিষদের আরেক সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈষম্যহীন বাংলাদেশ গড়তেই গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন জুলাই-আগস্টের শহিদরা। এসব শহিদদের জাতীয় বীর হিসেবে উল্লেখ করে সংক্ষিপ্ত বক্তৃতায় জামায়াত আমির বলেন, ‘আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে জাত-পাত, দল, ধর্মের ব্যবধান থাকবে না। সব মানুষ এ দেশের নাগরিক হিসেবে মর্যাদার সাথে তাদের বৈধ অধিকার ভোগ করবে।’

জুলাই-আগস্টের শহিদদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জামায়াত আমির বলেন, ‘আমরা শহিদদের পরিবারের কাছে কৃতজ্ঞ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat