ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ৩২৪৩৭৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর জেলায় আজ জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় শহীদদের পরিবারের সদস্যরা এবং আহতরা অংশগ্রহণ করেন।

এ সময় স্মরণসভায় তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে আন্দোলনে আহত ও নিহতদের ভূমিকা তুলে ধরা হয়। এছাড়া আহতরা ওইসময়ে নির্বিচারে শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে ঘটে যাওয়া সকল ধরনের নির্যাতনের স্মৃতি তুলে ধরেন।  

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। 

এসময় অন্যানের মধ্যে জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা সাবাব, সিভিল সার্জন ডা. মো. মুনির আহম্মেদ খান, জেলা বিএনপির আহ্বায়ক জাহানদার আলী জাহান, জেলা সমন্বকবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে শহীদদের আত্মার শান্তি কামনায় ও আহতদের সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর, জেলা প্রশাসক আহত ১৫১ জন ও নিহত ১৯ জনের পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতা বিতরণ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat