ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ৫৪৪৮৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক দুবাই প্রবাসীর হারানো পাসপোর্ট উদ্ধার করে আজ তাকে ফিরিয়ে দিয়েছে।

শনিবার বিকেলে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, পাসপোর্ট ফিরে পাওয়া ওই যাত্রীর নাম মো. তোফাজ্জল হোসেন। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা এবং দুবাই প্রবাসী। আজ দুপুরে তোফাজ্জলের হাতে হারানো পাসপোর্টটি তিনি ও সশস্ত্র নিরাপত্তা প্রহরী নজরুল ইসলাম ফিরিয়ে দিয়েছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, তোফাজ্জল বাবার মৃত্যুর পর জানাজায় অংশ নিতে গত ১৯ ফেব্রুয়ারি স্বল্প ছুটিতে দেশে আসেন। গতকাল ২৮ ফেব্রুয়ারি ইউএস-বাংলার ফ্লাইট-বিএস৩৪৩ যোগে দুবাই ফিরে যাওয়ার কথা ছিলো তার। কিন্তু তিনি পাসপোর্ট খুঁজে পাচ্ছিলেন না। ফলে বাতিল হয় তার ওইদিনের দুবাই যাত্রা।

এ বিষয়ে তোফাজ্জল বিমানবন্দরের নিরাপত্তা শাখায় যোগাযোগ করে জানান, গত ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরার সময় বিমানবন্দরে তিনি তার পাসপোর্ট হারিয়েছেন। পরবর্তীতে বিমানবন্দর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ যাচাইসহ অন্যান্য আনুসাঙ্গিক তদন্ত ও যাচাই-বাছাই শেষে তার পাসপোর্টটি উদ্ধার করতে সক্ষম হয়। পরে তোফাজ্জলকে তার পাসপোর্টটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat