ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৩
  • ২৩৪৫৬৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ জেলায় আজ পবিত্র মাহে রমজান উপলক্ষে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় পৃথক অভিযানকালে এসব জরিমানা করে। 

সোমবার বিকেল ৪ টারদিকে শহরের পশ্চিম বাজারে ও পুরাতন জেলা রোডে পরিচালিত পৃথক অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতীশ দর্শী চাকমা।

এ সময় এনডিসি সাকিবুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল আলম, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় গঠিত বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজা আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, দুপুর ১ টায় শহরের মোগরের হাট ও পুরাতন জেল রোডে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ সোমবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা শহরের পশ্চিম বাজারে সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে অনুমোদনহীন কীটনাশক রাখার দায়ে মেসার্স নাজিম উদ্দিন বাবুল নামের সার ও কীটনাশকের দোকান মালিককে ৫ হাজার টাকা, অনুমোদনহীন সার ও কীটনাশক এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে মেসার্স শশাংক পাল নামের কীটনাশকের দোকান মালিককে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও ফসলে হরমোন রাখার দায়ে বিসমিল্লাহ বীজ ভান্ডারের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন। 

এরপর পূর্ববাজারে খেজুরে মাছি বসা এবং খেজুর খোলা রাখার দায়ে মোশারফ খানকে ৫ শ’ টাকা এবং মেয়াদোত্তীর্ণ সস ও বিস্কুট রাখার দায়ের হক এন্টারপ্রাইজকে ৫ শ’ টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতীশ দর্শী চাকমা। 

এর আগে দুপুর ১টায় শহরের মোগরের হাট ও পুরাতন জেল রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেন। 

এরমধ্যে আব্দুল মালেক পোল্ট্রি ফার্মকে ৩ হাজার টাকা, আলেক মিয়া পোল্ট্রি ফার্মকে ৩ হাজার টাকা এবং রোকেয়া স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat