ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৫
  • ২৩৪৫৩৬১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, চীনের সঙ্গে আমাদের যোগাযোগ বহু প্রাচীন ও গভীর। রবীন্দ্রনাথ এই যোগাযোগকে আরও তাৎপর্যমণ্ডিত করেছেন। বর্তমান সময়ে চীন ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উভয় দেশের সাহিত্যের অনুবাদ বিশেষ প্রয়োজন। 

তিনি বলেন, চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানো হচ্ছে, রবীন্দ্রনাথের পাশাপাশি নজরুল চর্চাও হচ্ছে। অধ্যাপক দং ইউছেন বাংলা একাডেমির আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের মাঝে বক্তৃতা করে চীনে বাংলা, রবীন্দ্রনাথ ও নজরুলচর্চার অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে স্বচ্ছ ধারণা দিয়েছেন।
 
আজ বুধবার একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে ‘চীনে রবীন্দ্রচর্চার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতির বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।

বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাইমন জাকারিয়ার সঞ্চালনায় চীনের সেন্টার ফর সাউথ এশিয়া স্টাডিজ বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির অধ্যাপক দং ইউছেন বলেন, আমি বাংলা ভাষা ও সাহিত্যের প্রেমিক। সম্পূর্ণ রবীন্দ্ররচনা চীনা ভাষায় অনুবাদ করেছি, রবীন্দ্রনাথের জীবনী লিখেছি। রবীন্দ্রনাথ আমাকে বুঝতে শিখিয়েছেন বাংলা ভাষা ও সাহিত্য কত গভীর ও গহন।

তিনি বলেন, রবীন্দ্রনাথের পাশাপাশি আমি শরৎচন্দ্রসহ বাংলা সাহিত্যের আরও মহারথীদের নির্বাচিত রচনা চীনা ভাষায় অনুবাদ করেছি। এখন আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী রচনা এবং তাঁর নির্বাচিত কবিতার চীনা অনুবাদ প্রকাশ করা।

ইউছেন বলেন, আমি এবার বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা দেখতে বাংলাদেশে এসেছি। মেলা থেকে আমি প্রচুর বই কিনেছি। বাংলা একাডেমি আমার প্রিয় একটা জায়গা। এ প্রতিষ্ঠান থেকে বহু মূল্যবান বই প্রকাশিত হয়ে আসছে; যা যেকোনো ভাষার জ্ঞানপিপাসু মানুষের চাহিদা পূরণ করবে। আমাকে আন্তরিক আতিথেয়তার জন্য আমি বাংলা একাডেমি কতৃর্পক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat