ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-০৬
  • ৩৪৩৪৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার সন্ধ্যায় ‘শ্রীমা সারদাদেবী ও বিশ্বজনীন ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাষ্ট্রে সকল প্রকার বৈষম্য দূর করে প্রকৃত গণতন্ত্র ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

তিনি বলেন, ‘দেশ গড়তে সবাইকে সংযমী হতে হবে। ভোগবাদী জীবন ত্যাগ করতে হবে। সংকীর্ণতা দূর করে ভালো কাজ করতে হবে। অন্যের দোষ না খুঁজে নিজের ভুল খোঁজার অভ্যাস গড়তে হবে। ঐক্যের প্রশ্নে আপোষের সুযোগ নেই।’

উপদেষ্টা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ‘শ্রীমা সারদাদেবী ও বিশ্বজনীন ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শ্রী রামকৃষ্ণদেবের ১৯০তম জন্মতিথি ও স্বামী বিবেকানন্দের বাংলাদেশে আগমনের ১২৫তম বার্ষিকী উপলক্ষ্যে রামকৃষ্ণ মঠ ও মিশন এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।  

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ সংকট মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতা বাড়ানো জরুরি। 

তিনি বলেন, সকল ধর্ম ও মতের মূল শিক্ষা মানবকল্যাণ, এই চেতনায় আমাদের এগিয়ে যেতে হবে। 

সারদাদেবীর আদর্শের কথা উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, তিনি ছিলেন মানবতার প্রতীক। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন, যা আজকের বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ।

রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. জমিলা এ চৌধুরী এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক সোনম সাহা, রামকৃষ্ণ মিশনের স্বামী ধ্যানানন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা সারদাদেবীর শিক্ষা ও দর্শনের আলোকে বিশ্বজনীন ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তারা পরিবেশ ও মানবতার কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরে পরিবেশ উপদেষ্টা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat