ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৩
  • ২৩৪৪৫৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের রাজধানী নয়া দিল্লির মহিপালপুর এলাকায় একটি হোটেলে এক ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে।
এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে ধর্ষণের ঘটনা ঘটে গত মঙ্গলবার। এরপর ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত কৈলাস নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এছাড়া শ্লীলতাহানির অভিযোগে ওয়াসিম নামে কৈলাশের এক বন্ধুকেও গ্রেফতার করা হয়েছে। 
এনডিটিভির উদ্ধৃতি দিয়ে ভারতের বার্তা সংস্থা এএনআই আজ এই খবর জানায়।
পুলিশ জানিয়েছে, ওই নারী মহারাষ্ট্র ও গোয়ায় ছুটি কাটাতে ভারতে এসেছিলেন। এরপর ইনস্টাগ্রামে কৈলাশ নামে এক যুবকের সঙ্গে তার বন্ধুত্ব হয়। তিনি কৈলাসকে ফোন দিয়ে তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। কিন্তু কৈলাস জানান, তিনি যেতে পারবেন না এবং তাকে দিল্লি আসার জন্য বলেন।
পুলিশের বক্তব্য অনুযায়ী, এরপর ওই নারী গত মঙ্গলবার দিল্লি আসেন এবং মহিপালপুরের এক হোটেলে ওঠেন। তিনি তখন কৈলাসকে হোটেল আসতে বলেন। কৈলাস বন্ধু ওয়াসিমকে নিয়ে হোটেলে যান। এরপর ওইদিন রাতে কৈলাস তাকে ধর্ষণ করে।
পরদিন বুধবার সকালে ভুক্তভোগী ওই নারী দিল্লির বসন্ত কুঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এরপর নিয়ম অনুযায়ী বিষয়টি ব্রিটিশ হাইকমিশনকে অবহিত করে পুলিশ।
গত সপ্তাহেই ভারতের কর্নাটকের কোপ্পালে হাম্পির কাছে এক ইসরাইলি পর্যটক ও স্থানীয় এক হোমস্টের মালিককে ধর্ষণের অভিযোগ ওঠে। প্রাথমিকভাবে ওই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
এরপর গত রোববার তামিলনাড়ু থেকে তৃতীয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। একইসঙ্গে আবারও প্রশ্নের মুখে পড়ে ভারতে বিদেশি নারী তথা ভ্রমণপিপাসুদের নিরাপত্তা। আতঙ্কে অনেকেই ওই এলাকা ছাড়ছেন বলেও খবর পাওয়া গেছে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খোদ রাজধানীতেই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat