ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৪
  • ৭৬৬৫৮০০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাগুরা জেলায় মর্মান্তিকভাবে নিহত শিশু আছিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। 
কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা আজ শুক্রবার সকালে শিশুটির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাঠে থাকার প্রতিশ্রুতি দেন।
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস সকালে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, এই নৃশংস ঘটনায় গোটা দেশ স্তব্ধ। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুরু থেকেই পরিবারের খোঁজখবর রাখছেন। আমরা ন্যায়বিচারের পক্ষে লড়াই করছি এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার থাকব।
পরে জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খানও শিশুটির বাড়িতে যান। তিনি পরিবারের সঙ্গে কথা বলে তাদের সার্বিক সহায়তার আশ্বাস দেন। 
শিশুটির মা জানান, তার স্বামী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তারা চরম সংকটে পড়েছে। এই পরিস্থিতিতে স্বামীর চিকিৎসার জন্য সহায়তা চান তিনি। মনোয়ার হোসেন খান বলেন, শুধু ন্যায়বিচার নয়, আমরা চাই পরিবারটি নতুন করে ঘুরে দাঁড়াক। দলের পক্ষ থেকে আমরা সব ধরনের সহায়তা দেব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat