ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৫
  • ৩৫৪৪৫৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এই সময়ের আলোচিত গায়িকা, অভিনেত্রী পারশা মাহজাবীন। জানা গেছে শনিবার (১৫ মার্চ) বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে বনানীর স্টুডিওতে যাওয়ার সময় তাকে বহন করা গাড়িতে আগুন ধরে যায়। দ্রুত গাড়ির দরজা খুলে বের হতে পারায় প্রাণে বেঁচে যান তিনি।
নিজের ফেসবুকে খবরটি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন পারশা। ফেসবুকে তিনি লিখেন, ‘কিছুক্ষণ আগে কুর্মিটোলা হাসপাতালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনো জ্বলছে। প্রথম কিছুক্ষণ গাড়ির দরজাটাও খুলতে পারিনি। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!’
তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি তো বসুন্ধরায় থাকি। আজকে আমার বিজ্ঞাপন চিত্রের জিঙ্গেল ও নাটকের গানের রেকর্ডিং ছিল। সেভাবেই বাসা থেকে বের হই। বেলা একটার দিকে কুর্মিটোলা হাসপাতালের উল্টো দিকে আসতেই হুট করে গাড়িতে আগুন লেগে যায়। তখন গ্যাসের কারণে আমার চোখ আর গলা জ্বলতে থাকে। কী করব ভেবে পাচ্ছিলাম না। গাড়িতে আমি একা। গাড়ির দরজাও শুরুতে খুলতে পারছিলাম না। ঘাবড়ে যাই। অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন।’
ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে ইউকেলেলে বাজিয়ে ‘আমি ভুলে যাই’ গান গেয়ে নজর কেড়েছিলেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। এরপর তাকে নিয়ে আলোচনা হয়। গত মাসে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’তেও দেখা গেছে তাকে।
২০২১ সালে রাফাত মজুমদারের ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ নাটকের দ্বৈত গান ‘দুজন হেরে যাই’-এ কণ্ঠ দেন পারশা। তিন বছরের ক্যারিয়ারে ‘কপি পেস্ট’, ‘পুতুলের সংসার’, ‘যে প্রেম এসেছিল’সহ বেশ কয়েকটি নাটকে গান গেয়েছেন তিনি। হঠাৎ গাড়িতে আ*গুন! অল্পের জন্য প্রা*ণে রক্ষা পেলেন পারশা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat