ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৫
  • ৪৩৪৫৬১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ছাত্ররা ঐক্যবদ্ধ হলে পাহাড় পর্বত অতিক্রম করতে পারে। জুলাই আগস্ট গণআন্দোলনে ছাত্ররা নিজেদের জীবন বিলীন করে, তাজা রক্ত দিয়ে, বুলেট গায়ে নিয়ে বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে এনেছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব খুনি হাসিনার আমলে খর্ব হয়েছিল। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে লুটপাটের রাজ্যে পরিণত করেছিল। দেশকে শেখ পরিবারের কাছে দাসত্বে পরিণত করা হয়েছিল। 

ইশরাক বলেন, ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। জনগণের যে প্রত্যাশা তার সাথে তাল মিলিয়ে এবং জুলাই আগস্টে  যে বিপ্লব হয়েছে, সেই স্পিড বুকে ধারণ করতে হবে। আগামী দিনে বাংলাদেশের রাজনীতি অনেক কঠিন হবে। বিএনপি'র প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। আগামী নির্বাচনকে অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। জনগণের সমর্থন ও মনকে জয় করে তাদের ভোট নিয়ে আমাদের দলকে ক্ষমতায় আনতে হবে। 

তিনি আরো বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার কর্মসূচি ঘোষণা করেছেন। ৩১ দফা কর্মসূচি বিএনপি এককভাবে নয়, ৬০টির অধিক রাজনৈতিক দলের সাথে কনসালটেশনের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। ছাত্র জনতার গণআন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দেড় বছর পূর্বে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এখন যেই সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের কথা সর্বপ্রথম বিএনপি প্রস্তাব করেছে। একদলীয় বাকশালকে বাতিল করে বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এর চাইতে বড় সংস্কার বাংলাদেশের ইতিহাসে আর নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন দল গঠন করেছেণ। আমরা তাদেরকে অভিনন্দন ও স্বাগত জানাই। একটা তিনি আরো বলেন, খুনি হাসিনার বিচার আর কেউ করুক আর না করুক বিএনপি করবে। ছাত্র-জনতার আন্দোলনে শিশুথেকে নারী কেউ রক্ষা পায়নি। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। দেশের মানুষ কোনদিনও এগুলো ভুলবে না। বহু ছাত্র ভাইদেরকে গুম করা হয়েছে। এখন পর্যন্ত অনেক গুম হওয়া নেতাকর্মীর খোঁজ নেই। তাদের পরিবার এখনো জানেনা তারা কোথায় আছে। 

তিনি শনিবার বগুড়া জেলা ছাত্রদল আয়োজিত সরকারি আজিজুল হক কলেজ মাঠে উন্মুক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, শেখ তাহাউদ্দিন নাহিন। 

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এবং জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat