ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৬
  • ২৩৪৪৫৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলায় আজ পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামিক  সাংস্কৃতিক প্রতিযোগিতায় হামদ, নাত, আজান এবং শুদ্ধ কোরআন তেলাওয়াতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ রোববার বিকাল তিনটায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পর্যায়ে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টে বিজয়ীদের ক্রেষ্ট,সনদপত্র সহ নগদ অর্থ প্রদান করা হয়। ১ম বিজয়ীকে  ৫ হাজার টাকা, ২য় বিজয়ীকে ৩ হাজার টাকা এবং ৩য় বিজয়ীকে ২ হাজার টাকা প্রদান করা হয়।

এ প্রতিযোগিতায় ৩ টি গ্রুপে ৪ টি ইভেন্টে মোট ৭২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী মাহবুবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানি এবং বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

প্রতিযোগিতায় বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, দাখিল এবং কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat