ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৮
  • ৪৩৬৪৪৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লাল সবুজের জার্সিতে খেলতে দেশে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। এখন অবস্থান করছেন তার গ্রামের বাড়িতে। রাতে ঢাকায় এসে জাতীয় দলের সাথে যোগ দিবেন। যতক্ষন বাড়িতে ছিলেন ততক্ষন গ্রামবাসীর ভালবাসায় সিক্ত হয়েছেন হামজা। সুপারস্টারকে কাছে পেয়ে উচ্ছসিত গ্রামের সহজ-সরল মানুষ।

তাদের দাবী এতোদিন আমরা মেসি, নেইমারকে নিয়ে উৎসব করেছি। কিন্তু নিজের বাড়ির ছেলেক কাছ থেকে দেখতে পেয়ে আবার কেউ সেলফি তুলে মহা আনন্দ উদযাপন করছেন।

লেস্টার সিটি তারকা ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে সোমবার বেলা ১২টায় সিলেটে আসেন লন্ডন থেকে। এরপর ছাদখোলা মাইক্রোবাসে করে তাকে বেলা সাড়ে ৩টায় নিয়ে আসা হয় গ্রামের বাড়ি জেলার বাহুবল উপজেলার স্নানঘাটে। সেখানে পথে পথে তাকে বিপুল সংখ্যক মানুষ স্বাগত জানায়।

বিকেলে বাড়িতে আসার পর থেকেই সাধারণ লোকজন তাকে আপন করে নিয়েছে। সকলের সাথেই কুশল বিনিময় ও ভালবাসায় সিক্ত হয়েছেন তারকা এই ফুটবলার।

স্থানীয় বাসিন্দা আজিজ সিদ্দিকী জানান, হামজা আমাদের গ্রামের সন্তান। তাকে পাঁচ তারকা হোটেলে রাখতে চেয়েছিল বাফুফে। কিন্তু হামজার ইচ্ছার কারণে সে গ্রামে অবস্থান করছেন। আশা করি আমাদের গ্রামের সন্তান দেশের ফুটবলকে গর্বিত করবে।

হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি এডভোকেট এনামুল হক সেলিম জানান, হামজা আমাদের সন্তান। সে এখন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে, নি:সন্দেহে বিষয়টি সম্মানের। আশা করি হামজার নেতৃত্বে বাংলাদেশের ফুটবল অনেকদুর এগিয়ে যাবে।

হামজার বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী জানান, হামজা দেশের জন্য খেলতে এসেছে। হামজার আশা তার সন্তানরাও বাংলাদেশের হয়ে ভবিষ্যতে খেলবে। ছোট বেলা থেকেই দেশের প্রতি মায়া ছিল হামজার। আগামী ২৫ মার্চ দেশের হয়ে অভিষেক ম্যাচে দেশকে সে জয় উপহার দিবে বলে আমি আশাবাদী।

হামজার আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছিল পুরো গ্রাম। দীর্ঘ প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে সাজানো হয়েছে রঙ্গিন গেট ও তোরন।

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে ২০ মার্চ দেশ ছাড়বেন হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat