ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৮
  • ৩৪৪৫৬০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ফাইল ছবি
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে নানান সীমাবদ্ধতা থাকা স্বত্বেও ভেটেরিনারি ডাক্তারদের রোগ ডায়াগনোসিস করার যে সক্ষমতা রয়েছে তা সত্যিই গর্বের। 

তিনি হাসপাতালের ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, আপনারা অনেক ভালো কাজ করে যাচ্ছেন কিন্তু সে অর্থে প্রচারণা কম। তাই আপনাদের কার্যক্রম সম্পর্কে যেন জনগণ জানতে পারে সেলক্ষ্যে প্রচার কার্যক্রম আরও বাড়াতে হবে। 

আজ দুপুরে ঢাকার কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন শেষে অডিটরিয়ামে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। 

ফরিদা আখতার বলেন, করোনার পূর্বে ও পরে ডিজিজের যে প্যাটার্ন সেখানে হিউম্যান ও এনিমেলকে আলাদা করা যাচ্ছে না। শিগগিরই হাসপাতালে হিউম্যান ও এনিমেলের একই ওষুধ চলে আসবে। মানুষ ও প্রাণীকে আলাদা করা হলেও যখন প্রাণিসম্পদ দাবি করা হবে তখন মানুষসহ প্রাণী অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এখানে প্রাণী বলতে মানুষ বাইরে থাকতে পারে না।

তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নানা সীমাবদ্ধতার মধ্যে কাজ করে যাচ্ছে। ভেটেরিনারি ডাক্তার হিসেবে আপনারা যেভাবে পোষা প্রাণী নিয়ে কাজ করছেন তা প্রশংসনীয়। আপনাদের পাশাপাশি সমাজে এনিমেল ওয়েলফেয়ার অনেক সংগঠন পোষা প্রাণী নিয়ে কাজ করে যাচ্ছেন। 

উপদেষ্টা কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে জনবল ও পরিবহন সংকট দূরীকরণে এবং ডে-কেয়ার স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল অসুস্থ্য গবাদি প্রাণী, পোষা প্রাণী, হাঁস-মুরগী ও পাখির চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে একদিকে যেমন প্রাণিস্বাস্থ্য সেবা নিশ্চিত করছে। অন্যদিকে খামারীদের জীবন ব্যয় নির্বাহ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সার্বিকভাবে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল বাংলাদেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ও জিডিপি বাড়ানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল আজিজ আল মামুনসহ ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তারা এ সময় বক্তৃতা করেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে প্রাণীর চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার দুই শিফটে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চিকিৎসা সেবা দেয়া হয়। 

এছাড়া শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রাণীর চিকিৎসা সেবা দেয়া হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat