ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৮
  • ৬৫৪৫৮৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে নিহত মাগুরার সেই শিশুটির শোকে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়া বাবার পাশে দাঁড়িয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শিশুটির বাবা পেশায় একজন কৃষক ও ভ্যানচালক। নিজের আদরের ছোট্ট মেয়ের মর্মান্তিক পরিণতি সহ্য করতে না পেরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।

বিষয়টি নজরে এলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে সঙ্গেই দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলামকে শিশুটির বাবার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আজ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন নিজ দায়িত্বে শিশুটির বাবাকে ঢাকায় আনার ব্যবস্থা করেন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম নিজ তত্ত্বাবধানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে তার ভর্তি করেন এবং সেখানে চিকিৎসার ব্যবস্থা করেন।

উল্লেখ্য, মাগুরার সেই শিশুটি গত ৫ মার্চ নিজ বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন। পরদিন অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হলে ৮ মার্চ তার তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। ১৩ মার্চ দুপুরে শিশুটি মারা যায়।

শুরু থেকেই তারেক রহমান নিজে শিশুটির চিকিৎসার খোঁজখবর রাখেন।  তার নির্দেশে স্বাস্থ্যসেবা সেলের সমন্বয়ক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম ও তার টিম শিশুটি ও তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ঘটনার শুরু থেকেই শিশুটির পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat