ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৯
  • ৩৪৫৪৪৮১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডেকে বিদায় করে দেওয়ার ঘটনায় উত্তপ্ত ফুটবল অঙ্গন। এই ইস্যুতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেছেন জাতীয় দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা। ফের একবার জানালেন দলে ফেরার সম্ভাবনা নেই ফাহমিদুলের।
বুধবার (১৯ মার্চ) ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হন হেড কোচ হাভিয়ের কাবরেরা, অধিনায়ক জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।
ফাহমিদুল ইস্যুতে কাবরেরা বলেন, ‘আমি মনে করি ফাহমিদুলের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। আমি তাকে খুব ভালো করেই চিনি। তাকে আমিই দলের জন্য ডেকেছিলাম। সে মেধাবী খেলোয়াড়, তার সেই ধরনের যোগ্যতা রয়েছে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার। আমার মনে হয় তার আরও সময় প্রয়োজন, জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে। তার দলে ফেরার কোনো সম্ভাবনা নেই।’
তিনি আরও বলেন, ‘হামজা যোগ দেওয়াতে আমরা এখন আগের চেয়ে শক্তিশালী। তার মতো বিশ্ব মানের লিগে খেলা একজন ফুটবলারের দলে যোগ দেওয়াতে আমরা বেশ অনুপ্রাণিত। আমরা মানসিকভাবে অনেক এগিয়ে। কিভাবে আমরা পরিকল্পনা করব, সেই বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছি। কিভাবে আমরা সেরা খেলা উপহার দিতে পারি, সেদিকেই মনোযোগ সবার।’
উল্লেখ্য, আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে তাদের মাঠে খেলতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০ মার্চ বাংলাদেশ দল ভারতের উদ্দেশে রওনা হবে। রাতে কিংস অ্যারেনাতে অনুশীলন সেশনে অংশ নেবেন হামজা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat