ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-০৯
  • ২৩৪৩৪৬৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেলওয়ে স্টেশনের জমি দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।
নরসিংদী জেলার সদর উপজেলায় আজ রেলওয়ে স্টেশনের জমি দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষ।

আজ বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশে বটতলায় এ অভিযান চালানো হয়। 

এ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ। এ সময় অন্যান্যের মধ্যে নরসিংদী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ উপস্থিত ছিলেন। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে উঠেছিল। আজ অভিযানকালে ভেকু মেশিন দিয়ে রেলওয়ের জায়গায় অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, রেলওয়ে পুলিশ-সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat