ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৫-০৪-১০
  • ৫৪৬৫৪৫৬৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এসএসসি ও সমমানের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।  

তিনি আজ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া কামিল মাদ্রাসা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, এবারের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। পরীক্ষার পরিবেশ ভালো। এবারের পরীক্ষায় ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। 

এ সময় উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা নিয়ে নানাভাবে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানান। 

তিনি বলেন, গুজব পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মানসিকভাবে চাপে ফেলে দেয়। সরকার সচেতনভাবে কাজ করায় এবার এখনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। 

সামনের দিনগুলোতেও এ বিষয়ে সাংবাদিক, অভিভাবকসহ সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat