ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৫-০৪-১০
  • ৩৪৪৩৫৫৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাধারণ মানুষ চায় অন্তর্বর্তী সরকার যেন পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে বলে মনে করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আগের থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। যারা পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতা আগের তুলনায় অনেক বেড়েছে, আরও বাড়বে। সাধারণ মানুষ চাচ্ছে, এই সরকার যেন আরও অন্তত পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।”
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ক্রিমিনালদের হ্যান্ডওভারের বিষয়ে ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে হয়তো তাকে আনার চেষ্টা করা হবে।”
এ সময় ভারতের সঙ্গে বাংলাদেশের কোনও যুদ্ধের শঙ্কা নেই বলে মন্তব্য করেন তিনি।
এবার ধানের ফলন ভালো হয়েছে মন্তব্য করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “পতিত জমি চাষাবাদের আওতায় নিয়ে আসার জন্য ৫০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।”
থানা পরিদর্শনের পর স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে ধানকাটা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান, জেলা প্রশাসক সুনামগঞ্জ ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat