ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৫-০৪-১৯
  • ৩৫৪৫১৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্রাহক পর্যায়ে ৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট পরিষেবার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

আজ শনিবার টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি আয়োজিত এক সেমিনারে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক এ তথ্য জানিয়েছেন। 

ইমদাদুল হক বলেন, এখন থেকে ৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজে গ্রাহকরা ১০ এমবিপিএস গতির সেবা পাবেন। যা আগে ৫ এমবিপিএস ছিল। এই সিদ্ধান্ত আজ শনিবার থেকেই কার্যকর হবে।

তিনি আরও বলেন, আইএসপি অ্যাসোসিয়েশন ব্রডব্যান্ড সেবার সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস করতে চায় এবং এজন্য লাইসেন্স আপগ্রেডেশনের প্রয়োজন। পাশাপাশি বিনিয়োগ আকৃষ্ট করতে লাইসেন্সের মেয়াদ ১০ বছর নির্ধারণের দাবি জানান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। তারা সহজ শর্তে ঋণ প্রাপ্তিরও দাবি জানান।

এ বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, আমরা চাই অতি দ্রুতই সর্বনিম্ন গতি হিসাবে ২০ এমবিপিএস এর নিশ্চয়তা দেওয়া হবে। এ জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোভাইডারদের একটিভ শেয়ারিংসহ প্রয়োজনীয় পলিসি সাপোর্ট দিতে পলিসিগত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat