ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-১৯
  • ২৩১৪৩৬৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলায় ১২জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ছাইদার-আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে ওই বৃত্তি প্রদান করা হয় ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্লানিং ও প্রশিক্ষণ অনুবিভাগের যুগ্মসচিব মো. রায়হান আখতার। ছাইদার-আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাহেদুল ইসলাম দোলন, অর্থ মন্ত্রণালয়ের বাণিজ্যিক অডিট অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ খাদেমুল বাশার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, জলঢাকা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. জুলফিকার আলী প্রমুখ।
ছাইদার-আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম থেকে ১০ শ্রেণীর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করা শিক্ষার্থীদের ওই বৃত্তি প্রদান করা হয়। এতে করে প্রথম চার হাজার, দ্বিতীয় তিন হাজার, তৃতীয় স্থান অধিকারীকে দুই হাজার টাকা করে প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat