ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৬
  • ৩৪৪৫৬৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ দুপুরে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন।

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আজ চলছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে (পিডিবিএফ) নবম, এগারো এবং ১২তম গ্রেডের নিয়োগ পরীক্ষা। ১,৬৬৫টি পদের বিপরীতে অংশগ্রহণ করেছেন ২ লাখ ৩ হাজার ৪৯৪ জন। স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হবে নিয়োগ প্রক্রিয়া। 

তিনি বলেন, গত কয়েক মাসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রায় ৩ হাজার ৫০০ শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আগামী ২ মাসে আরও কয়েক হাজার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কি না সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেইনি, যখন সময় আসবে তখন দেশের মানুষের জন্য যেটা বেস্ট অপশন বা ভালো মনে হবে সেখানে যোগ দিতে পারি। ছাত্রদের নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই ।

নিজের সম্পদের হিসাব জমা না দেয়া প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ছাত্র থাকাকালীন আয়কর বা টিন না থাকায় সম্পদের হিসাব জমা দিতে পারেননি তিনি। আগামীতে আয়কর জমা দিয়ে সম্পদের হিসাব জমা দেবেন।

উপদেষ্টার এপিএস বিতর্ক প্রসঙ্গে তিনি জানান, পদত্যাগপত্র জমা দিয়েই চাকরি ছাড়েন তার এপিএস। অভিযোগ করেন, এখনও অনেক পাওয়ার হাউজ মিডিয়াকে চাপ দিয়ে নানা সংবাদ প্রকাশ করাচ্ছে।

বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টাকা স্থানান্তর প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিসিবির সঙ্গে আমার কথা হয়েছে। এফডিআর তাদের আয়ের একটা উৎস। 

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে সরিয়ে এখন যেখানে এফডিআর করা হয়েছে সেখানে ইন্টারেস্ট রেটও ভালো। এক্ষেত্রে কোনও অনিয়ম হয়েছে কি না তা আমরা দেখবো। সরকারি সব প্রতিষ্ঠানকেই আমি বলবো, ভালো যে ব্যাংকগুলো আছে সেখানে  টাকা রাখতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat