ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৯
  • ৪৩৫৪৩৭০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার দেশের বৃহত্তম বাণিজ্যিক বন্দরে এক বিশাল বিস্ফোরণের জন্য 'গাফিলতি'কে দায়ী করেছেন, যেখানে দুই দিন পরেও অগ্নিনির্বাপক কর্মীরা আগুনের সাথে লড়াই করছেন। তেহরান  থেকে এএফপি এ খবর জানায়।

শনিবার ইরানের দক্ষিণে শহীদ রাজাই বন্দরে, কৌশলগত হরমুজ প্রণালীর কাছে এই বিস্ফোরণ ঘটে। বিশ্বব্যাপী উৎপাদিত তেলের এক-পঞ্চমাংশ জলপথটি দিয়ে যায়।

বন্দরটির অবস্থান হরমুজগান প্রদেশের সংকট ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মেহরদাদ হাসানজাদে রাষ্ট্রীয় টিভিকে জানান, দুর্ভাগ্যজনক এ ঘটনায় নিহতের সংখ্যা ৭০ জনে পৌঁছেছে। অগ্নিনির্বাপণ প্রচেষ্টা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

কর্মকর্তারা জানান, সহস্রাধিক মানুষ আহত হয়েছেন। হাসানজাদেহ উল্লেখ করেছেন, ইতোমধ্যে বেশির লোককে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার, স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, অপরাধীদের চিহ্নিত করে তাদের তলব করা হয়েছে। ‘নিরাপত্তা সতর্কতা না মানা, অবহেলা ও ত্রুটিবিচ্যুতির কারণে বিস্ফোরণটি ঘটেছে’ বলে উল্লেখ করেন তিনি।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানকারী কমিটিও একই রকম মন্তব্য করেছে।

বিস্ফোরণের কয়েক ঘন্টা ধরে এলাকায় থাকা মোমেনি বলেন, তদন্ত অব্যাহত রয়েছে।

রাষ্ট্রীয় টিভি সোমবার অগ্নিনির্বাপক কর্মীদের আগুন নেভানোর ছবি দেখিয়েছে এবং বলেছে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনার পরে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হবে।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বন্দরের কাস্টমস অফিস জানিয়েছে, এটি সম্ভবত বিপজ্জনক ও রাসায়নিক পদার্থ সংরক্ষণাগারে আগুন লাগার ফলে ঘটেছে।

রোববার  প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিকটবর্তী বন্দর নগরী আব্বাসে আহতদের চিকিৎসার জন্য ব্যবহৃত হাসপাতালগুলো পরিদর্শন করেন।

বিস্ফোরণের পর থেকে, কর্তৃপক্ষ এলাকার সমস্ত স্কুল ও অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসিন্দাদের বাইরে না যাওয়ার এবং মাস্ক পরার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat