ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৫-০১
  • ২৩৩৪৫৮৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার লালমনিরহাটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী। 

তিনি বলেন, বিএনপি ১৬ বছর যাবত একটি গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। 

মহান মে দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার লালমনিরহাট জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

দুলু বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতীতে অন্যায়ভাবে জেলখানায় আটক রেখে নির্যাতন করা হয়েছে। তবে তিনি কখনোই গণতন্ত্র থেকে সরে আসেননি।

তিনি আরো বলেন, ২০২৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা উপস্থাপন করেছিলেন, যা শ্রমিক, কৃষক ও ছাত্রসহ সকল শ্রেণির মানুষের দাবি ও অধিকার অন্তর্ভুক্ত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat