ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৫-০১
  • ৪৩৪৫৬৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ কথা বলছেন। ছবি: সংগৃহীত
শ্রমিকদের ছাঁটাই বন্ধ করাসহ ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ।

তিনি বলেন, শ্রমিকদের জন্য সবাই আন্দোলন করছে। দেশের যে উন্নতি ও রাজস্ব আয় হচ্ছে তার অধিকাংশ দেশের শ্রমজীবী এবং প্রবাসে কর্মরত শ্রমিকদের উপার্জিত আয়ের মাধ্যমে হচ্ছে। দেশের উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করছে শ্রমিকদের প্রচেষ্টার উপর। তাদের জীবনযাত্রার মানোন্নয়ন রুদ্ধ করে দেশের উন্নয়ন সম্ভব নয়।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে আজ ১ মে শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খেলাফত মজলিসের আমির এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আয় ও উৎপাদন বৃদ্ধি করতে হলে শ্রমিকদের মজুরি বৃদ্ধির পাশাপাশি শিল্প-কারখানার মালিকানার একটি অংশও তাদের দিতে হবে। ইসলামি শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। তাহলে ঐক্যবদ্ধভাবে শ্রমিক-মালিক মিলে দেশের উন্নতি সাধন করা সম্ভব। 

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে রাজধানীর নয়াপল্টন এফপিএবি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম। 

আলোচনা সভা শেষে খেলাফত মজলিসের দাওয়াত ও গণ সংযোগ মাস মে-২০২৫ উপলক্ষে রাজধানীর পল্টন এলাকায় কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat