ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৩
  • ৩৪৪৫৪৭০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ শনিবার সকালে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, উন্নয়ন ও ইন্ডাস্ট্রি একাডেমিয়া সংযোগ বৃদ্ধিসহ দক্ষতা প্রশিক্ষণে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং এনএসডিএ-এর পক্ষে নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চতর শিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করে। তাই বেকার জনগোষ্ঠীর একটা বড় অংশকে দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তর করার দায়িত্বও এই বিশ্ববিদ্যালয়ের। 

তিনি বলেন, দক্ষ জনশক্তি হওয়ার কারণে আমাদের প্রতিবেশী দেশসহ বিভিন্ন দেশের গ্র্যাজুয়েটরা উচ্চ বেতনে বিশ্বেও চাকরির বাজারে সম্মান নিয়ে কাজ করে। কিন্তু দক্ষতার অভাবে আমাদের দেশের গ্র্যাজুয়েটরা স্বল্প বেতনে বাইরে কাজ করে। এই চিত্র পরিবর্তনে জান্য জাতীয় বিশ্ববিদ্যালয় একযোগে কাজ করে যাচ্ছে।

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলায় জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বুয়েট, রুয়েট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat