ব্রেকিং নিউজ :
ফেনীতে বন্দিদশা থেকে মুক্ত শতাধিক পাখি গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় টাঙ্গাইলে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ নাটোরে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত বেরোবি’র মাধ্যমে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিচালনায় চুক্তি স্বাক্ষর আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি : ধর্ম উপদেষ্টা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া পোস্টাল ব্যালটে ভোট দিতে ২২ হাজার ৭০০ প্রবাসীর নিবন্ধন ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার কৃষিতে ব্যবহৃত কীটনাশক মৎস্য ও প্রাণিসম্পদে হুমকি তৈরি করছে: মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৭
  • ৩৪৫৪৩৫৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীলঙ্কার বামপন্থী সরকার স্থানীয় কাউন্সিল নির্বাচনে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। গত বছরের জাতীয় নির্বাচনের পর এই  নির্বাচন ছিল তাদের প্রথম ভোট পরীক্ষা। বুধবার প্রাথমিক ফলাফলে দেখা গেছে তারা জয়ী হতে যাচ্ছে তবে কম ব্যবধানে।

কলম্বো  থেকে এএফপি জানায়, মঙ্গলবারের স্থানীয় সরকার নির্বাচনে ঘোষিত কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠতায় প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকের জোট এগিয়ে ছিল, কিন্তু অনেকগুলোয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

বুধবার সকাল পর্যন্ত ঘোষিত ৩৩৯টি কাউন্সিলের মধ্যে ২৫৮টি কাউন্সিলের ফলাফলে দিশানায়েকের ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) ২০০টি কাউন্সিলের মধ্যে বৃহত্তম একক দল ছিল। ৯৯টিতে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বাকি ১০১টি কাউন্সিল নিয়ন্ত্রণ করতে বামপন্থী এনপিপি’র অন্যান্য দলের সমর্থন প্রয়োজন হবে।

নভেম্বরের সংসদীয় নির্বাচনে ৬১ শতাংশ ভোটের তুলনায় এনপিপির মোট ভোট ৪৩.৫ শতাংশে নেমে এসেছে।

প্রধান বিরোধী দল এসজেবি (সামাগি জনা বলাভেগয়া) -এর ১৭.৭ শতাংশ থেকে বেড়ে ২০.৬ শতাংশে পৌঁছেছে।

দিশানায়েকে, সেপ্টেম্বরের  প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন। তিনি তার জনপ্রিয়তাকে পুঁজি করে দুই মাস পর অনুষ্ঠিত সংসদীয় ভোটেও জয় নিশ্চিত করেন, যা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে হতাশায় ফেলে।

মঙ্গলবার ১ কোটি ৭১ লক্ষ ভোটারের প্রায় ৬০ শতাংশ ভোট দিয়েছে। নভেম্বরে সংসদ নির্বাচনে প্রায় ৭০ শতাংশ এবং সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat