ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৪
  • ৪৩৪৫৫৭০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করবো তাদের চিহ্নিত করুন।’

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশন আয়োজিত ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও রাষ্ট্রীয় কাঠামো মেরামত’ শীর্ষক আলোচনা সভায় আজ তিনি এসব কথা বলেন। সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘মানুষের ভাষা বুঝুন। দেশের মানুষ নির্বাচন চায়। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।’  

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তার বিদেশে কোনও সম্পদ নেই। যে নেত্রী স্বামী হারানোর পর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে সংগ্রাম করেছেন। সেই নেত্রীও আওয়ামী লীগের গুণ্ডাবাহনীর হামলা থেকে রক্ষা পাননি। হাসিনার বিদায় হয়েছে কিন্তু তার প্রেতাত্মারা এখনও রয়ে গেছে।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, হাজারো আয়নাঘর আবিষ্কার হলো কিন্তু আয়নাঘর কারা বানালো। তাদের বিচারের আওতায় আনতে হবে। অনেকে বলে, আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না। অথচ অনেক আগেই বিএনপি বলেছে, আইনের আওতায় এনে আওয়ামী লীগের বিচার করতে হবে।

তিনি বলেন, গত ১৬ বছর যারা আন্দোলন করেছে, জুলাই আন্দোলনে যারা গিয়েছে, তাদের দাবি একটাই-সুষ্ঠু নির্বাচন। বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন চাই আমরা। এ জন্যই ১৬ বছর আন্দোলন করেছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রসঙ্গে বিএনপি এই নেতা বলেন, ঢাকা মেডিক্যাল, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে চলে মদ, জুয়া, অসামাজিক কাজ, ছিনতাইকারীদের আড্ডা। এগুলো কারো চোখে পড়ে না? আমাদের এক ছাত্র নেতাকে হত্যা করা হয়েছে। একটা তদন্ত কমিটি হবে, তারপর আর কিছু হবে না।’

আয়োজক সংগঠনের সভাপতি ডা. এ বি সিদ্দিক হাওলাদারের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান, তাঁতী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat