ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৪
  • ৪৩৪৫৭৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। 

যুক্তরাষ্ট্র, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত গবেষক, শিক্ষক ও ছাত্রছাত্রীর অংশগ্রহণে আজ বুধবার রংপুর শহরের আর কে রোড, দর্শনা মোড়ে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে দুই দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে গবেষক, শিক্ষক-শিক্ষার্থীরা উপকৃত হবেন। পাশাপাশি এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি দেশের গণ্ডি ছাড়িয়ে সারাবিশ্বে ছড়িয়ে পড়বে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. মোহাম্মদ আনোয়ার হোসেন তাঁর বক্তব্যে টেকসই উন্নয়নের পর্যায়ক্রমিক বিশ্লেষণ ও ইতিহাস তুলে ধরেন। 

তিনি বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে বিভিন্ন পদক্ষেপের পরিসংখ্যান নিয়ে তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেন। এছাড়াও তিনি পানি সমস্যা, নদীর পানি শুকিয়ে যাওয়া, উত্তরাঞ্চলের তিস্তা নদী, আধুনিক দাসত্ব, পলিটিক্যাল ইকোনমি ইত্যাদি বিষয়ে গবেষকদের বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বেরোবি উপাচার্য বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত এই করফারেন্সে জাতীয় ও আন্তর্জাতিক গবেষক এবং অংশগ্রহণকারীদের আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয় উঠে আসবে। এই ধরনের আয়োজন নতুন নতুন উদ্ভাবন ও জ্ঞান সৃজনের পথ উন্মোচন করবে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে গবেষণা ও শিক্ষায় দেশের সেরা বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এনামউল্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান, ইন্সটিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে মুজেরী এবং নেপালের সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড ইকোনোমিকস এন্ড এনভায়রনমেন্ট এর নির্বাহী পরিচালক ড. পরশ খারেল। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস এর আহবায়ক বেরোবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মো. নজরুল ইসলাম।

কনফারেন্সে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর লিসেল রিচি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। 

বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিন ছয়টি সেশন অনুষ্ঠিত হয়। এবারের কনফারেন্সের থিম হলো- ‘সোশ্যাল সায়েন্স টুডে এন্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট: ট্রেন্ডস, ডিলেমাস এন্ড অপরচুনিটিস।’ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ ৩টি ভেন্যুতে  পর্যায়ক্রমে ৬টি পৃথক সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকবৃন্দ তাদের ৬৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat