ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৫-০৫-১৫
  • ২৩৩২৩৮৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে (২০২৩-২৫) রেকর্ড পরিমাণ প্রাইজমানি আজ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই চক্রে সপ্তম স্থানে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ। ১২ ম্যাচে ৪ জয় ও ৮ হারে ৩১.২৫ শতাংশ পয়েন্ট পায় টাইগাররা। তাই ৭ লাখ ২০ হাজার ডলার পুরস্কার পাচ্ছে বাংলাদেশ। যা বালাদেশি মুদ্রায় ৮ কোটি ৭৩ লাখ টাকার মত। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরে নবম ও শেষ দল হিসেবে ১ লাখ ডলার করে পেয়েছিল বাংলাদেশ। 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের জন্য প্রথম দুই আসরের চেয়ে প্রাইজামানি দ্বিগুনের বেশি বাড়ানো হয়েছে। গত দুই আসরের চ্যাম্পিয়নের চেয়ে বেশি প্রাইজমানি পাবে রানার্স-আপ দল। 

লর্ডসে ১১ জুন চলতি আসরের ফাইনাল মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ঐ ফাইনালের চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৩৬ লাখ ডলার। আগের দুই আসরে ১৬ লাখ ডলার করে ছিল।

রানার্স আপ দল পাবে ২১ লাখ ৬০ হাজার ডলার। গত দুই আসরে রানার্স-আপ দল পেয়েছিল ৮ লাখ ডলার করে।

প্রথম দুই আসরের ফাইনালে খেললেও, শিরোপা লড়াইয়ের মঞ্চে জায়গা করে নিতে পারেনি ভারত। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান পেয়েছে টিম ইন্ডিয়া। এজন্য ১৪ লাখ ৪০ হাজার ডলার পাবে টিম ইন্ডিয়া। 

প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড তৃতীয় চক্রে চতুর্থ স্থানে ছিল। তারা পাবে ১২ লাখ ডলার। 

পঞ্চম ও ষষ্ঠ হয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও শ্রীলংকা। ইংলিশরা ৯ লাখ ৬০ হাজার এবং লংকানরা পাবে ৮ লাখ ৪০ হাজার ডলার। সপ্তম স্থানে আছে বাংলাদেশ। 

অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ পাবে ৬ লাখ ডলার এবং নবম ও শেষ দল হিসেবে পাকিস্তান পাবে ৪ লাখ ৮০ হাজার ডলার।

টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের প্রাইজমানি ঘোষণার পর আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘আমরা একটি রোমাঞ্চকর চক্র দেখেছি, যেখানে ফাইনালের দল নির্ধারিত হয়েছে একেবারে শেষদিকে। এই প্রতিযোগিতা বিভিন্ন দলের অসাধারণ পারফরমেন্স তুলে ধরেছে। ফাইনালে দুই দারুণ দু’টি দল আছে। এটাই ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat