ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৪
  • ২৩৩৪৫৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোরে জীববৈচিত্র্য রক্ষায় অভিযান পরিচালনাকালে জব্দকৃত শতাধিক বস্তা শামুক ও ঝিনুক চলনবিলে অবমুক্ত করা হয়েছে।

আজ বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার নিঙ্গইন ও তেলিগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

সিংড়া থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।

ইউএনও মাজহারুল ইসলাম বলেন, জীববৈচিত্র্য ভরপুর চলনবিলে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী শামুক, ঝিনুক, কাঁকড়া নিধনের সঙ্গে জড়িত। বিলের জীববৈচিত্র্যসহ উপকারী জলজপ্রাণী রক্ষায় মৎস্য বিভাগ ও প্রশাসন সব সময়ই তৎপর রয়েছে। অভিযানে ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও শতাধিক বস্তা শামুক, ঝিনুক জব্দ করে বিলে অবমুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat