ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৪
  • ২৩৪৫৭২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার ইসির সাথে সংলাপে অংশগ্রহণ করতে ৩২ জন সুশীল সমাজের প্রতিনিধি এবং ৩৩ জন শিক্ষাবিদকে চিঠি দেওয়া হয়েছে বলে ইসি সচিবলয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানিয়েছেন। 

ইসি পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বাসসকে বলেন, নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেওয়ার জন্য আজ বুধবার আমরা ৩৩ জন শিক্ষাবিদ ও ৩২ জন সুশীল সমাজের প্রতিনিধিকে চিঠি দিচ্ছি। আগামী ২৮ সেপ্টেম্বর কমিশনের সাথে তারা সংলাপে অংশ নেবেন। ২৮ সেপ্টেম্বর আগারগাঁও নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টায় সুশীল সমাজের প্রতিনিধি এবং ২টা ৩০ মিনিট থেকে সাড়ে ৪টা পর্যন্ত শিক্ষাবিদের সাথে সংলাপে বসবে ইসি।

এর আগে গতকাল মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ জানান, ‘আমরা মূলত সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক সমাজের প্রতিনিধিদের নিয়ে সংলাপ শুরু করতে যাচ্ছি। ২৮ সেপ্টেম্বর থেকে আমরা সংলাপ শুরু করব। ধারাবাহিকভাবে সংলাপের শিডিউল করব। পূজার ছুটি আছে এবং সাপ্তাহিক ছুটি আছে। সেগুলোকে বিবেচনায় নিয়ে আমরা এটা করব। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করব। নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গেও সংলাপ করব।’

তিনি বলেন, ‘কর্মপরিকল্পনার অংশ হিসেবে আমরা বেশ কয়েকটা কাজে এগিয়েছি। জনসম্পৃক্ততার বিষয়টা আছে, আমরা বিভিন্ন স্টেকহোল্ডারস যারা আছেন যেমন সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব।’

ইসি ঘোষিত কর্মপরিকল্পনায় নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ ও নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সংলাপ শুরু করার পরিকল্পনা রয়েছে। এক থেকে দেড় মাসের মধ্যে এই সংলাপ শেষ করা যাবে বলে আশা করা হচ্ছে।    

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat