ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৫-১০-০১
  • ৩৪৫৩৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ব্যাটালিয়ন সদর থেকে ২ কিলোমিটার এবং সীমান্তের ৮ কিলোমিটার এলাকায় অবস্থিত পূজামণ্ডপগুলোতে ২৩ সেপ্টেম্বর থেকে মোট ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

রাজশাহী ১ বিজিবির অধিনায়ক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূজামণ্ডপ এলাকায় যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সে লক্ষ্যে বিজিবির টহল দল নিয়মিত টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এছাড়া সেক্টর সদর দপ্তর রাজশাহীর সেক্টর কমান্ডার কর্ণেল মো. ইমরান ইবনে এ রউফ এবং রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসিবুল হক সীমান্তবর্তী এলাকায় অবস্থিত পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। তারা পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন।

বিজিবি কর্মকর্তারা পূজা উদযাপন কমিটিকে আশ্বস্ত করে বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat