ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-০২
  • ২৩৪৩৪১২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরিশাল জেলায় প্রতিমা বিসর্জন আর বিষাদের সুরে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 

আজ বৃহস্পতিবার সকাল থেকে বরিশালের সব মন্দির-মণ্ডপে বেজে ওঠে বিদায়ের সুর।

নগরীর কীর্তনখোলা নদীর চরকাউয়া খেয়া ঘাট এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় শুরু হয় প্রতিমা বিসর্জন। প্রথমে প্রতিমা বিসর্জন দেয় নগরীর জিয়া সড়ক এলাকার শ্রী শ্রী জয় দুর্গা ও কামেশ্বরী মন্দির।

এসময় কীর্তনখোলা নদীর পাড়ে ভীড় জমায় ভক্তরা। বিভিন্ন পূজামণ্ডপ থেকে শঙ্খ আর উলুধ্বনি, ঢাক-ঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী বন্দনার গানের মধ্য দিয়ে প্রতিমা নিয়ে শোভাযাত্রা সহকারে নদীর তীরে চরকাউয়া খেয়া ঘাটে আসেন পূণ্যার্থীরা।

বিসর্জনকে কেন্দ্র করে বরিশাল কীর্তনখোলা নদীর পাড় ও এর আশপাশের এলাকায় পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, নৌ-পুুলিশ ও কোস্টগার্ড মোতায়ন করা হয়।

এ বছর বরিশাল মহানগরীতে ৪৭ টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে বরিশাল ১৮ টি মণ্ডপের প্রতিমা কীর্ত্তণখোলা সদীতে বিসর্জন দেয়া হয়।

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল সাহা জানান, এবছর তারা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালন করতে পেরে খুশি। বিশেষ করে আইনশৃংখলা বাহিনীর তৎপরতা নিয়ে সন্তোস প্রকাশ করেন তিনি। সব ধর্মের মানুষ যাতে এক হয়ে সুনাদর বাংলাদেশ গড়ে তুলতে পারে দেবীর কাছে এমন প্রার্থনার কথা জানান তিনি।

বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, বিসর্জনে তারা সকল প্রস্তুতি নিয়ে এসেছেন। তাদের ডুবুরি দলসহ তারা সার্বক্ষনিক কাজ করছে। দুর্গা বিসর্জনে তাদের দুটি পৃথক টিম বরিশাল নদী বন্দর এলাকায় কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat