ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০২-১৫
  • ৬৫৭৬৯৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইনি বিপাকে পড়েছেন দক্ষিণী তারকা ধানুশ। দীর্ঘ দিন ধরে একটি সিনেমার কাজ আটকে রাখায় আইনি নোটিশ পাঠানো হয়েছে অভিনেতাকে। ক্ষতিপূরণ হিসেবে তারা ধানুশের কাছে ২০ কোটি টাকা দাবি করেছে প্রযোজনা সংস্থা ‘থেনান্ডাল ফিল্মস’। 
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, প্রযোজনা সংস্থা দাবি করছে, অভিনেতা ২০১৬ সালে তাদের সঙ্গে ‘নান রুদ্রন’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু এখনও সেই ছবির শুটিং করেননি।
কোম্পানির আইনি পরামর্শদাতার মাধ্যমে জারি করা নোটিশ অনুসারে, ধানুশ মূলত এই প্রকল্পে অভিনয় এবং পরিচালনা এই দুই কাজের জন্যই প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। যদিও প্রযোজনা সংস্থাটি পরিকল্পনায় পরবর্তী পরিবর্তনগুলোতে সম্মত হয়েছিল বলে জানা গেছে।
দাবি করা হচ্ছে যে, অভিনেতা এরপর সম্পূর্ণ চিত্রনাট্য দেননি, যার ফলে ছবিটি দীর্ঘ সময়ের জন্য আটকে রয়েছে।
অভিযোগে বলা হয়েছে যে, প্রযোজনা সংস্থাটি ২০ কোটি রুপি অগ্রিম খরচ করেছে। তাই তাদের দাবি, তারা নাগার্জুন আক্কিনেনি এবং এসজে সূর্যের মতো তারকাদের জন্য অন্যান্য খরচও করেছে , কারণ ধানুশের সঙ্গে ছবিতে এদের অভিনয় করার কথা ছিল।
নোটিশের মাধ্যমে, প্রযোজনা সংস্থাটি দাবি করেছে, বিলম্বের ফলে নির্মাতাদের যথেষ্ট আর্থিক ক্ষতি হয়েছে, যার জন্য তারা প্রযোজনার প্রাথমিক পর্যায়ে করা বিনিয়োগ পুনরুদ্ধারের জন্য আর্থিক ক্ষতিপূরণ চায়। 
প্রযোজনা সংস্থাটি সতর্ক করেছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে তাদের দাবি পূরণ না হলে তারা পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।
নোটিশে আরও বলা হয়, ‘এই আটকে থাকা ছবির কাজ শেষ না করেই ধানুশ অন্যান্য ছবির জন্য সময় দিয়েছিলেন, বলে ছবিটি মাঝপথে বন্ধ হয়ে যায়।' তবে ধানুশ এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat