ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৪-০৮
  • ৪৩৪৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেরপুর জেলা সদরে আজ আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একহাজার পাঁচশ’ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।

আজ বুধবার বিকেল ৩ টায় শেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহবুবা হক।

এ সময় শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানান, কৃষি বিভাগের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার ১৪টি ইউনিয়নে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে একহাজার পাঁচশ’ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে ৫ কেজি উফসী বীজ, ১০ ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat