ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৮
  • ১০২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:-  ভোলা জেলা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাতে পৌনে একটার দিকে শহরের খালপাড়, চকবাজার, মনিহারিপট্টি, গুড়পট্টি ও মুদিপট্টি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, গভীর রাতে মনিহারি পট্টির একটি সুতার দোকানে আগুন লাগে। পরে তা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দেয়া খবরে ভোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে বোরহানউদ্দিন, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশন উপজেলা থেকে ফায়ার সার্ভিস আরও চারটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে শত কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। দোকানগুলোর মধ্যে তেলের, চালের আড়ত, মনিহারি দোকান, স্টেশনারি, সুতার আড়ত, মুদি আড়ত, রংয়ের দোকান ছিল। ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। পরে ভোলা ফায়ার সার্ভিসের সবকটি ইউনিটের কর্মী ও পুলিশ একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat