ব্রেকিং নিউজ :
২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন কাজাখস্তানের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
  • প্রকাশিত : ২০২৬-০৭-২৬
  • ৩৪৪৫৪৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার একটি ভিডিও। ভিডিওতে কান ধরে উঠবস করে তিনি ছাত্র আন্দোলনের প্রশংসা করেন এবং ‘জেন জি’ প্রজন্মকে স্যালুট জানান।
প্রশ্নফাঁস ও পরীক্ষা ব্যবস্থার অনিয়মের অভিযোগে আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সোনাক্ষী কান ধরে উঠবস করছেন। এরপর ক্যামেরার সামনে এসে তিনি বলেন, ‘আমি তো জেন জি নিয়ে অনেক হালকা মনে করতাম। ভেবেছিলাম, এদের দিয়ে কিছুই হবে না। আর কখনো এমন বলব না। স্যালুট।’ভিডিওতে তিনি আরও বলেন, ‘আমি জেন জি হতে চাই। আপনারা দারুণ কাজ করেছেন।’
এ কথা বলার পর সোনাক্ষী মাথার টুপি খুলে মাটিতে ফেলে দেন। ভিডিওতে তাকে জিম শর্টস, ওভারসাইজ টি-শার্ট ও টুপি পরিহিত অবস্থায় দেখা যায়।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের শুরু থেকেই প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছিলেন সোনাক্ষী সিনহা। অধিকারকর্মী সোনম ওয়াংচুক এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষেও তিনি একাধিকবার বক্তব্য দেন।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অনেক নেটিজেন মন্তব্য করে ছাত্র আন্দোলনের প্রতি তার সমর্থনের প্রশংসা করেন, আবার কেউ কেউ ভিন্ন মতও প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat