ব্রেকিং নিউজ :
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ৮ টি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ নাটোরে নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে রবীন্দ্র-নজরুল মৃত্যুবার্ষিকী পালিত এনজিও খাতের কর্মীদের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান ড. তিতুমীরের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আইনজীবীর প্রধানমন্ত্রী ১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে: মাহ্দী আমিন
  • প্রকাশিত : ২০২৬-০৮-১৩
  • ৫৪৫৪৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম সেশন নিজেদের করে রাখল সফরকারী বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনে অস্ট্রেলিয়ার ৪ উইকেট শিকার করেছে টাইগার বোলাররা। ফলে ২২ ওভারে ৪ উইকেটে ৭৪ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে অস্ট্রেলিয়া।

ডারউইনের মারার স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রলিয়া। উদ্বোধনী জুটিতে ৭১ বলে ৪৫ রানের সূচনা করেন দুই অসি ওপেনার ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ড।

১২তম ওভারের চতুর্থ বলে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙ্গেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ। ৪ চারে ২৩ রান করে হাসানের শিকার হন ওয়েদারাল্ড।

এক ওভার পর অস্ট্রেলিয়ার আরেক ওপেনার হেডকেও শিকার করেন হাসান। ৩ বাউন্ডারিতে ২২ রান করা হেডকে বোল্ড করেন হাসান। ৫২ রানে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া।

কিছুক্ষণ পর বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দেন পেসার এবাদত হোসেন। তিন নম্বরে নামা মার্নাস লাবুশেনকে ১ রানে বিদায় করেন এবাদত।

প্রথম সেশনের শেষ বলে অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ব্যক্তিগত ১৩ রানে ক্যামেরুন গ্রিনকে আউট করেন পেসার তাসকিন আহমেদ। এসময় অন্য প্রান্তে ৭ রানে অপরাজিত ছিলেন স্টিভেন স্মিথ।

প্রথম সেশনে বাংলাদেশের হয়ে হাসান ২টি, তাসকিন ও এবাদত ১টি করে উইকেট নেন।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলেছিল টাইগাররা।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।

অস্ট্রেলিয়া একাদশ : প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, জেক ওয়েদারাল্ড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat