ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-৩০
  • ১৪২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুজুকির ক্রুজার বাইক ইনট্রুডার বাংলাদেশের বাজারে দাম ঘোষণা করলো র‌্যানকন মোটরসবাইক লিমিটেড। এর দরদাম ৩ লাখ ২৫ হাজার টাকা। সম্প্রতি সুজুকি বাংলাদেশের ফেসবুক পেজে বাইককটির ছবি দিয়ে এর দাম ঘোষণা করা হয়েছে। এটি কেনার জন্য শিগগিরই প্রি-অর্ডার শুরু হয়েছে। র‌্যানকন মোটরসবাইক লিমিটেড জানিয়েছে, দুইটি রঙে ইনট্রুডার বাইকটি পাওয়া যাবে। এটি কেনার জন্য গ্রাহকরা ৫০০০ টাকা দিয়ে প্রি-অর্ডার করতে পারবেন। প্রি-অর্ডার করা গ্রাহকরা পাবেন আকর্ষণীয় টি-শার্ট। কিস্তির মাধ্যমে এটি কেনা যাবে। এজন্য আছে ইএমআই ফ্যাসালিটি। সুজুকির ইনট্রুডার ১৫৫ সিসির ক্রুজার বাইক। এতে রয়েছে ১৪.৫ বিএইচপি এবং ১৪ এনএম টর্ক। ৫ স্পিড গিয়ার বক্সের বাইকটির ওজন ১৪৮ কেজি। মাসকুলার ফুয়েল ট্যাংকে জ্বালানির ধারণ ক্ষমতা ১১ লিটার। ইনট্রুডারের আকর্ষণীয় দিক হচ্ছে এর হেডলাইট। এই হেডলাইট ডিজাইন করা হয়েছে ইনট্রুডার এম১৮০০ মডেল থেকে। এতে এলইডি প্রজেক্টশন হেডলাইট ব্যবহার করা হয়েছে। জিক্সারের মতই ইনট্রুডারে স্পিডোমিটার সংযোজন করা হয়েছে। এর টেইল লাইট সম্পূর্ণ এলইডির। কিন্তু ইন্ডিকের লাইটগুলোর সাধারণ বাতির মতই। বাইকটির ডান পাশে দুইটি এক্সহস্ট পাইপ সংযোজন করা হয়েছে। এতে স্পোর্টি লুক রয়েছে। এর হাফ চেইন কভার এবং ফুয়েল ট্যাংকের সুদৃশ্য ডিজাইন একে অনন্যতা দিয়েছে। ডুয়েল ডিস্ক ব্রেক সমৃদ্ধ বাইকটিতে এবিএস সংযোজন করা হয়েছে। এর চাকা দুটি অ্যালয় রিমের। উভয় চাকায় টিউবলেস টায়ার আছে। বাইকটিতে কিক স্টার্টার নেই। শুধু সেলফ স্টাটার রয়েছে। সুজুকি বাংলাদেশ দাবি করছে ইনট্রুডারে ৪৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat