ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ১৯৭০-০১-০১
  • ১৭৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি স্মার্টফোনের বাজারে বেশ ভালো জনপ্রিয়তা অর্জন করলেও ল্যাপটপের বাজারে যাত্রা শুরু করেছে গত বছর থেকে। ‘মি নোটবুক এয়ার’ প্রতিষ্ঠানটির প্রথম ল্যাপটপ। গত মাসে শাওমি নতুন একটি ল্যাপটপ বাজারে এনেছে, যার নামকরণ করা হয়েছে ‘মি নোটবুক প্রো’। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডার তাদের একটি প্রতিবেদনে জানায়, অ্যাপলের ল্যাপটপ বাজার ধরার চেষ্টা করছে শাওমি।

অ্যাপলের ল্যাপটপের সঙ্গে শাওমি ল্যাপটপের নামের মিল রয়েছে।  অ্যাপলের জনপ্রিয় দুটি সিরিজ ‘ম্যাকবুক এয়ার’ ও ‘ম্যাকবুক প্রো’ অনেক আগে থেকেই বাজারে আছে।

শাওমি তাদের দুটি সিরিজের নামকরণ করেছে ‘নোটবুক এয়ার’ ও ‘নোটবুক প্রো’। শাওমির ল্যাপটপে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে উইন্ডোজ ১০। 

কাঠামোর দিক থেকেও অনেকটা মিল লক্ষ করা যায়। অ্যাপলের ‘ম্যাকবুক এয়ার’ প্রতিষ্ঠানটির সবচেয়ে হালকা ও পাতলা কাঠামোর জন্য জনপ্রিয়। ১৩ দশমিক ৩ ইঞ্চির ল্যাপটপটির ওজন এক কেজি ৩৫০ গ্রাম। শাওমি তাদের ‘নোটবুক এয়ার’ ১৩ দশমিক ৩ ইঞ্চির মডেলটির ওজন করেছে মাত্র এক কেজি ২৮০ গ্রাম। অ্যাপলের ১৫ ইঞ্চির ‘ম্যাকবুক প্রো’ সিরিজ কাজ করার দিক থেকে অনেক শক্তিশালী। শাওমি তাদের ‘নোটবুক প্রো’র কাজ করার ক্ষমতাও শক্তিশালী করে তৈরি করেছে।

অ্যাপলের ল্যাপটপের সঙ্গে শাওমি ল্যাপটপের অনেক মিল থাকলেও দামের দিক থেকে অনেক ব্যবধান রয়েছে। অ্যাপলের ১৫ ইঞ্চির ‘ম্যাকবুক প্রো’র দাম শুরু হয়েছে দুই হাজার মার্কিন ডলার থেকে, সেখানে শাওমির ‘নোটবুক প্রো’র দাম শুরু হয়েছে ৯৮০ মার্কিন ডলার থেকে। 

শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা লেই জুন বলেন, ‘আমরা কম দামে ভালো পণ্য দিতে চাই, শুনতে সহজ মনে হলেও কাজটা কঠিন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat