ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ১৯৭০-০১-০১
  • ২১৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আনারস খেতে অনেকেই পছন্দ করে। গ্রীষ্মকালীন এ ফলটির মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ। আনারস অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। এটি প্রদাহ কমাতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে।

আনারসের মধ্যে থাকা ব্রোমেলেইন এনজাইমের কারণে এটি হজম ভালো করে। এ ফলটি ক্যানসার প্রতিরোধেও উপকারী। আনারসে রয়েছে প্রদাহরোধী উপাদান। এটি আর্থ্রাইটিস প্রতিরোধে কার্যকর।

তবে এত পুষ্টিগুণসমৃদ্ধ এ ফলটি কি গর্ভাবস্থায় খাওয়া উপকারী?  ভারতীয় ওয়েবসাইট টাইমস অব ইন্ডিয়া ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথলাইন জানিয়েছে এর উত্তর।

আনারস বেশ পুষ্টিগুণসমৃদ্ধ ফল। তবে এ ফলটি থেকে গর্ভবতী নারীকে একটু দূরেই থাকতে বলা হয়। কারণ, আনারসের মধ্যে রয়েছে উচ্চ মাত্রায় ব্রোমেলেইন। এ এনজাইমটি সারভিক্সকে নরম করে দেয় এবং জরায়ুর সংকোচনকে উদ্দীপ্ত করে। এ কারণে আগেভাগে সন্তান জন্ম হতে পারে, যেটি মা ও শিশু উভয়ের জন্যই ক্ষতিকর।

এ ছাড়া ব্রোমেলেইন গর্ভপাতও ঘটিয়ে দিতে পারে। তাই গর্ভাবস্থায় আনারস খাওয়া এড়িয়ে যাওয়ার পরামর্শই দেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat